বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

দেশে ফিরেছে বাংলাদেশ দল

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪১৪ বার দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সাত ক্রিকেটারসহ ১২ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমান ৫টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সবমিলিয়ে ব্যর্থতার ঝুলি নিয়ে দেশে ফিরছেন টাইগাররা।

দুই ভাগে বিভক্ত হয়ে দেশে ফিরছেন ১০ জন ক্রিকেটার। এ ছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ ছুটি কাটাতে দুবাই রয়ে গেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে সবগুলো ম্যাচ হেরে ব্যর্থতাকে সঙ্গী করে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসলো বাংলাদেশ দলের একটি বহর।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেন টাইগাররা এবং শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলআউট হন মাত্র ৭৩ রানে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ শুধুই নিচের দিকে।

পুরো বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে সহযোগী দেশ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। এ ছাড়া হেরেছে আরেক সহযোগী দেশ স্কটল্যান্ডের বিপক্ষেও। সুপার টুয়েলভে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে যায় টাইগাররা। লড়াই করে হারার মতো ম্যাচ ছিল শুধু শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin