শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী কলেজিয়েট স্কুল এর ২০০ বছর পূর্তিতে আলোচনা সভা প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সনদ ও নগদ অর্থ বিতরণ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত পবা-মোহনপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: এমপি মিলন খাদ্যশস্যে সমৃদ্ধ এবং জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক রাহুল

  • প্রকাশ সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫০৬ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক  : ভারতের ক্রিকেটে যেন বইছে পরিবর্তনের হাওয়া। তবে সব পরিবর্তনই যে যুতসই হচ্ছে, এমন না। আর তাই যেন নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। যেখানে সর্বশেষ সংযোজন, ওয়ানডে ফরম্যাটে ভারতের নতুন অধিনায়ক লোকেশ রাহুল।

অবশ্য একবারে নয়। মূলত নিয়মিত অধিনায়ক হিসেবে কিছুদিন আগে দায়িত্ব পাওয়া রোহিত শর্মা সুস্থ না হয়ে ওঠায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে লোকেশ রাহুলকে অধিনায়ক করা হয়েছে।

কেন রাহুলের ওপরেই ভরসা দেখিয়েছেন নির্বাচকরা? সেই কারণ খোলাসা করেছেন ভারতের নির্বাচক প্রধান চেতন শর্মা। দক্ষিণ আফ্রিকায় এক দিনের সিরিজের অধিনায়ক হিসেবে রাহুলের নাম ঘোষণার পরে চেতন বলেন, ‘আমরা বর্তমানে রাহুলের দিকে নজর রাখছি। ওকে ভবিষ্যতের জন্য তৈরি করছি।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেটের তিন ফরম্যাটেই খুব ভাল ব্যাটার রাহুল। অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে ওর। রাহুল আগেও বুঝিয়েছে নেতা হিসেবে ও সফল। তাই আমরা ওর উপর ভরসা রেখেছি।’

দক্ষিণ আফ্রিকায় দল পরিচালনা করলে তা আগামী দিনে রাহুলকে আরো পরিণত করবে বলেই জানিয়েছেন চেতন। তিনি বলেন, ‘রোহিত ফিট না থাকায় রাহুলই সেরা বিকল্প। দক্ষিণ আফ্রিকায় দলকে নেত়ৃত্ব দিলে তা রাহুলকে আরো পরিণত করবে। তাতে আগামী দিনে দলের পক্ষেই ভাল হবে।’

জাতীয় দলের এর আগে অধিনায়কত্ব না করলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব করেছেন রাহুল। ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরেই খেলছেন তিনি। রোহিত না থাকায় দক্ষিণ আফ্রিকায় ভারতের টেস্ট দলেরও সহ অধিনায়ক এই ব্যাটার।

রাহুলের উপর ভরসা দেখিয়ে নির্বাচকরা বুঝিয়ে যেন দিলেন, আগামী দিনে নেতা হিসেবে তার কথাই ভাবছেন নির্বাচকরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin