রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

খাদ্য নিশ্চিত না করলে লকডাউন সফল হবে না: জিএম কাদের

  • প্রকাশ সময় শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৪০৯ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা না গেলে লকডাউন সফল হবে না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন এক সঙ্গে চলে না।

শনিবার (২৬ জুন) জাতীয় পার্টির দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এ সকল পরিবারে। মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশজুড়ে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে।

তবে তিনি এও বলেন, এটা মানতেই হবে, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই।

দেশে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় বিশেষজ্ঞদের পরামর্শে সোমবার থেকে সাত দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

এ লকডাউনে সকল ধরনের যানবাহন বন্ধ থাকবে। জরুরি পণ্য সরবরাহে নিয়োজিত যান চলাচল চালু থাকবে। মানুষ যাতে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হতে পারে সেজন্য পুলিশ, বিজিবির পাশাপাশি মাঠে কাজ করবে সেনাবাহিনীও।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin