রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জোর করে ইয়েমেনি মডেলের কুমারিত্ব পরীক্ষার অভিযোগ

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫৫৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হুথি বিদ্রোহীদের কারাগারে আটক থাকা অভিনেত্রী ও মডেল ইনতিসার আল-হাম্মাদির বিরুদ্ধে এবার জোর করে কুমারিত্ব পরীক্ষা করার অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

বিশ বছর বয়সী ইনতিসার আল-হাম্মাদির বিরুদ্ধে অশালীন আচরণ এবং মাদক রাখার অভিযোগ তুলে মিথ্যা মামলা দায়ের করেছে দেশটির হুথি বিদ্রোহী কর্তৃপক্ষ। তবে হাম্মাদির বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার কারাগারে এই মডেল ও অভিনেত্রীকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আটকে রাখা হয়েছে।

মে মাসের শেষ দিকে হিউম্যান রাইটস ওয়াচের একদল কর্মী এবং একজন আইনজীবী হাম্মাদির সাথে জেলখানায় দেখা করার অনুমতি পায়। এ সময় হাম্মাদি অভিযোগ করেন, জেল খানায় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, বর্ণবাদী অপমানজনক কথা বলার পাশাপাশি চোখ বাঁধা অবস্থায় তাকে একটি নথিতে সই করতে বাধ্য করা হয়।

মডেল হাম্মাদির আইনজীবী হিউম্যান রাইটস ওয়াচের কাছে অভিযোগ করেন, হাম্মাদির মামলার কাগজপত্র দেখতে তাকে বাধা দেয়া হয়েছে এবং এ মাসের শুরুর দিকে হাম্মাদিকে দুবার যখন আদালতে হাজিরা দিতে হয়, তখন তার আইনজীবীকে আদালতে তার প্রতিনিধিত্ব করতে দেয়া হয়নি।

তবে এ ব্যাপারে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০১৫ সাল থেকে ইয়েমেন সরকারের বিরুদ্ধে হুথি বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাচ্ছে।

অভিনেত্রী ও মডেল ইনতিসার আল-হাম্মাদির বাবা ইয়েমেনি এবং মা ইথিওপিয়ান। তিনি চার বছর ধরে ইয়েমেনে মডেল হিসাবে কাজ করছেন। মডেলিং এর পাশাপাশি তিনি ইয়েমেনের দুটি টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রাজধানী সানা থেকে মডেল ও অভিনেত্রী আল-হাম্মাদিসহ আরো তিনজনকে গ্রেপ্তার করে বিদ্রোহীরা। এরপর তাদেরকে চোখ বেধে ফৌজদারি তদন্তকারী সংস্থার একটি দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১০দিন আটকে রাখা হয়। মার্চে হাম্মাদিকে সানার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হলে সেখানে কারারক্ষীরা তাকে বেশ্যা এবং ক্রীতদাসী বলে কটাক্ষ করত।

আল-হাম্মাদির বিরুদ্ধে রক্ষণশীল মুসলিম সমাজের বিধি নিষেধ উপেক্ষা করে কখনও কখনও হিজাব ছাড়াই অনলাইনে ছবি পোস্ট করার অভিযোগ রয়েছে। সূত্র: বিবিসি বাংলা

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin