রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

‘দুইটা-একটা ম্যাচ বিচারে খারপ খেলি বলা ঠিক না’

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৫৪১ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : ‘আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড হেরে গেলে সেমিফাইনাল নিশ্চিতের সুযোগ রয়েছে। আর যদি ব্ল্যাকক্যাপসরা জিতে যায়, সেক্ষেত্রে কি করবেন?’ সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে রবীন্দ্র জাদেজা বললেন, ‘তাহলে… ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরব, আর কী!’

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। স্কটিশদের দেয়া ৮৫ রানের লক্ষ্য ৭.১ ওভারে তাড়া করতে পারলে আফগানদের হটিয়ে তৃতীয় স্থানে উঠে আসতে পারবে ভারত। এমন সমীকরণের সামনে ব্যাট করতে নামে ভারতীয়রা। মাত্র ৬.৩ ওভারেই ম্যাচ নিজেদের করে নেয়।

৭ নভেম্বর কিউইদের মুখোমুখি হবে আফগানিস্তান। পরদিন বিরাট কোহলিদের প্রতিপক্ষ নামিবিয়া। যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে মোহাম্মদ নবীর দল। তাহলেই শেষ চারে যাওয়ার সুযোগ হবে ভারতের। ৮ উইকেট ও ৮১ বলের বড় ব্যবধানের জয়ের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাদেজা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে যথাক্রমে ১০ ও ৮ উইকেটে হেরে বিশ্বকাপ শুরুর প্রসঙ্গে তিনি বলেন, ‘শেষ ২-৩ বছর ধরে যেকোনও কন্ডিশনে আমরা সব ফরম্যাটে বেশ ভালোই খেলেছি। দুইটা-একটা ম্যাচ বিচার করে আমরা খারাপ খেলি, সেটা বলা ঠিক হবে না। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই-একটা ম্যাচে এমন হতেই পারে। গেল দুই বছরে আমাদের রেকর্ড দেখলেই সব স্পষ্ট হবে।’

স্কটিশদের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে তিন উইকেট শিকার করে ম্যান সেরা হয়েছেন এই স্পিনার। নামিবিয়ার বিপক্ষে জয় তুলতে আশাবাদি জাদেজা। ‘আমরা ওই ম্যাচগুলো নিয়ে ভাবি না। সামনে বড় সুযোগ অপেক্ষা করছে। নিশ্চিত করতে হবে, আসন্ন ম্যাচগুলোতে ভালো করার। আশাকরি করতে পারবো।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin