রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ভারতীয় অধিনায়ককে রুখতে ছক কষছে বাংলাদেশ

  • প্রকাশ সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫২৩ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : ৩৭ বছর বয়সেও অদম্য ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। ভারতের ফুটবলেও সবচেয়ে বড় তারকা তিনি। আজ বাংলাদেশের বিপক্ষে দিল্লির এই তারকা আবারও সবচেয়ে বড় প্রভাবক হয়ে উঠতে পারেন! যদিও লাল-সবুজ দলের কোচ প্রতিপক্ষের বড় তারকাকে রুখতে ছক কষে রেখেছেন সুকৌশলে। তাই এখন দায়িত্বটা বেশি সামলাতে হবে তপু বর্মণ-তারিক কাজীদের।

সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে ছেত্রীর জোড়া গোলেই ম্যাচ হারে বাংলাদেশ। সুযোগ সন্ধানী এই স্ট্রাইকারকে কোনওভাবেই আটকে রাখা যায়নি। বাইচুং বুটিয়ার পর বাংলাদেশের বড় আতঙ্কের নাম এই ছেত্রী। দু’বার সাফ জিতেছেন। জাতীয় দলের হয়ে তার প্রাপ্ত ৭৫ গোলের ৫টি আবার বাংলাদেশের বিপক্ষে।

পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশ যখনই স্বপ্ন দেখা শুরু করে, তখনই হন্তারকের ভুমিকায় দেখা দেন তিনি। সর্বশেষ গত জুনে কাতারে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ড্রয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু শেষ মুহূর্তে ছেত্রীর জোড়া গোল হতাশায় ডুবিয়েছে বাংলাদেশকে।

আজ সোমবার মালে জাতীয় স্টেডিয়ামে অন্তত আগের ভুল করতে চাইবে না জামাল ভূঁইয়ারা। রক্ষণে স্তম্ভ তপু বর্মণ তো বেশ সজাগ। আগেই বলেছেন, প্রতিপক্ষদের আটকে দেওয়ার জন্য সবরকমের চেষ্টা চালিয়ে যাবেন।

আর ভারতে কোচিংয়ের সুবাদে ছেত্রীকে ভালো করেই জানা কোচ অস্কার ব্রুজনের। শিষ্যদের তাই টিপস দিয়ে রেখেছেন সেভাবেই। হয়তো আজ ছেত্রীদের আটকে রাখা গেলে নতুন কিছু হলেও হতে পারে। ২০০৩ সালের পর যে দল জয়ের মুখ দেখেনি। র‌্যাঙ্কিংয়ে প্রায় অসম প্রতিপক্ষের বিপক্ষে এক পয়েন্ট নিতে পারলে সেটাও মন্দ নয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin