রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মাউন্ট মঙ্গানুইয়ে ফিরল ৬৭ বছর আগে ঢাকায় পাকিস্তান-ভারত টেস্টের স্মৃতি

  • প্রকাশ সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫৭২ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : প্রতিটি ক্রিকেট ম্যাচই যেন একেকটি ইতিহাস। আবার অনেক ম্যাচই আছে, যেখানে ফিরে আসে পুরনো কোনো স্মৃতি। তেমনই মাউন্ট মঙ্গানুইয়ে চলমান বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ফিরেছে ৬৭ বছর আগের এক স্মৃতি। যেখানে জড়িয়ে আছে ঢাকা, ভারত ও পাকিস্তানের নাম।

যদি আপনাকে প্রশ্ন করি, স্বাগতিক হিসেবে পাকিস্তান প্রথম কবে ও কোথায় প্রথম অফিশিয়াল টেস্ট আয়োজন করে? উত্তর দিতে গিয়ে করাচি, লাহোর, মুলতান কিংবা পেশোয়ারের নামই হয়তো বলবেন। কারণ এসব শহরেই তো আন্তর্জাতিক ম্যাচগুলো আয়োজন করে থাকে পাকিস্তান।

কিন্তু আয়োজক হিসেবে পাকিস্তানের প্রথম টেস্টের সঙ্গে জড়িয়ে আছে ঢাকার নাম। ১৯৫৫ সালে পাকিস্তান সফরে যায় ভারত। সেই সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অংশ ছিল। যার ফলে এখন একসঙ্গে না থাকলেও সেটাই স্বাগতিক হিসেবে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আয়োজন করা প্রথম টেস্ট হয়ে আছে।

মজার ব্যাপার, মাউন্ট মঙ্গানুই টেস্টের সঙ্গে সেই ঢাকা টেস্টের এক জায়গায় দারুণ মিল রয়েছে। ক্রিকেটের মজার সব পরিসংখ্যান নিয়ে কাজ করা কৌস্তভ গুড়িপতি জানিয়েছেন, নতুন বছরের প্রথম দিনে সর্বশেষ কোনো টেস্ট সিরিজ শুরু হয়েছে ১৯৫৫ সালের সেই ঢাকা টেস্ট দিয়েই।

পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজের প্রথমটি আয়োজিত হয়েছিল ঢাকায়। ১৯৫৫ সালের ১ জানুয়ারি টেস্টের প্রথম দিনে মুখোমুখি হয়েছিল আবদুল কারদারের পাকিস্তান ও ভিনু মানকড়ের ভারত।

এরপর কেটে গেছে দীর্ঘ ৬৭ বছর। কিন্তু এর মাঝে নতুন বছরের প্রথম দিনে আর কোনো টেস্ট সিরিজ শুরু হতে দেখা যায়নি। এবার বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে ফিরে এল সে নজির। দুই ম্যাচের টেস্ট সিরিজে আজ ১ জানুয়ারি শুরু হয়েছে প্রথম টেস্ট।

ঢাকায় অনুষ্ঠিত সে টেস্ট ড্র করেছিল ভারত-পাকিস্তান। আগে ব্যাট করে ২৫৭ রানে অলআউট হয় পাকিস্তান। অর্ধশতক তুলে নেন ওয়াকার হাসান ও ইমতিয়াজ আহমেদ।

মাহমুদ হোসেন ও খান মোহাম্মদের বোলিংয়ে ভারত ১৪৮ রানে অলআউট হওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫৮ রান তোলে পাকিস্তান। ২৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৪৭ রানে খেলা শেষ করে টেস্ট ড্র করে ভারত।

অন্যদিকে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে ৫ উইকেটে ২৫৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin