বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

মাঠের ঘটনায় ক্ষমা চাইলেন সাকিব

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫৯৯ বার দেখা হয়েছে

 

স্পোর্টস ডেস্ক: শুক্রবার আবাহনী-মোহামেডান ম্যাচে মাঠের বাইরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বেশি। আবাহনীর ব্যাটিংয়ের পঞ্চম ও ষষ্ঠ ওভারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মিরপুরে। পঞ্চম ওভারের শেষ বলে মুশফিককে আউট না দেওয়ায় স্টাম্প লাথি মেরে মাটিতে ফেলে দেন সাকিব। পরের ওভারে ১ বল বাকি থাকতে বৃষ্টির কারণে মাঠ কাভার দিয়ে ঢাকার নির্দেশ দেন ফিল্ড আম্পায়ার। তাতেও ক্ষিপ্ত হয়ে তিন স্টাম্প উপড়ে আছাড় মারেন মোহামেডান অধিনায়ক। সাকিবের এমন অক্রিকেটীয় ঘটনায় সমালোচনার জন্ম দিয়েছে। তাই ম্যাচ শেষ হতেই দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সাকিব।

নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘প্রিয় অনুসারীরা, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার মেজাজ ধরে রাখতে পারিনি। ম্যাচটি যারা দেখেছেন, বিশেষ করে যারা বাড়ি থেকে ম্যাচটি দেখেছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের উচিত হয়নি এভাবে প্রতিক্রিয়া জানানো। কিন্তু কখনও কখনও এমনটা হয়ে যায়। এই মানবিক ভুলের জন্য আমি দল, পরিচালনা কমিটি, টুর্নামেন্টের অফিসিয়ালস এবং সাংগঠনিক কমিটির কাছে ক্ষমা চাই। আশা করি ভবিষ্যতে আর এর পুনরাবৃত্তি করবো না। ধন্যবাদ, আপনাদের ভালোবাসি।’

আবাহনীর ইনিংসে সাকিব নিজের দ্বিতীয় ওভারে দুই ও তিন নম্বর বলে এক চার ও এক ছক্কা খেয়েছিলেন। তাতেই মেজাজ হারান তিনি। পঞ্চম ওভারের ষষ্ঠ বলটি মুশফিকের পায়ে লাগলে আবেদন করেছিলেন। কিন্তু দুই সেকেন্ডের ব্যবধানে রিঅ্যাকশন দেখান তিনি। পা দিয়ে স্টাম্প ভেঙে দিয়ে আম্পায়ার ইমরান পারভেজ রিপনের সঙ্গে তর্কে জড়ান। অশ্রাব্য ভাষায় কথা বলেন ওই সময়। তখন তার সতীর্থরা এগিয়ে এসে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন।

ঘটনা এখানেই শেষ নয়। ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন শুভগত হোম। প্রথম দুই বলে পর পর দুই চার হজম করেন এই স্পিনার। ওভারের পঞ্চম বল শেষ হতেই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ করে দেন আম্পায়াররা। সাকিব এক্সট্রা কাভার থেকে দৌড়ে এসে দুই হাতে দুই স্টাম্প তুলে আছাড় মারেন। পরিস্থিতি খারাপ হয়ে যায় আবার। ততক্ষণে অবশ্য মাঠকর্মীরা পিচ কভার দিয়ে ঢাকা শুরু করেন।

সাকিব ওখানেই থামেননি। আশালীন ভাষা ব্যবহার করতে করতে মাঠ থেকে বেরিয়ে যান। আবাহনীর ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসেন কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিবকে টেনে নিজেদের ড্রেসিং রুমে নিয়ে আসার চেষ্টা করেন। ওখানে চলে দুই দলের কথার লড়াই।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin