রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

যেভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫১৬ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে ভারত যেভাবে শুরু করেছিল সেই হতাশা থেকে শেষ পর্যন্ত বেরিয়ে এসেছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল ভারত। ফলে অঙ্কের বিচারে এখনও ছুটি হয়নি বিরাট কোহলিদের। কী ভাবে ভারত শেষ চারে যেতে পারে? এই গ্রুপ থেকে পাকিস্তান শেষ চারে চলে গেছে।

দেখে নেওয়া যাক এই গ্রুপ থেকে অন্য কোন দলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আফগানিস্তানকে হারালেও নিজেদের হাতে কিছু নেই। শেষ দু’টি ম্যাচ জিততেই হবে। সেটা হলেও ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না যদি নিউজিল্যান্ডও বাকি দু’টি ম্যাচ জেতে। ভারত শেষ দু’টি ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে তিন দলেরই ছয় পয়েন্ট করে হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে ভারত পিছিয়ে। ভারতের নেট রানরেট যেখানে +০.০৭৩, সেখানে আফগানিস্তানের +১.৪৮১ এবং নিউজিল্যান্ডের +০.৮১৬। তাই শেষ চারের আশা জিইয়ে রাখতে ভারতকে শেষ দু’টি ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে। বিরাট কোহলিদের একটাই সুবিধা, গ্রুপের শেষ ম্যাচ যেহেতু তারাই খেলবে, নেট রানেরেট বিচার্য হলে তারা হিসাব করে খেলতে পারবে।

নিউজিল্যান্ড

পাকিস্তানের পর এই গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা নিউজিল্যান্ডের। যদি নিউজিল্যান্ড নিজেদের সব ম্যাচ জেতে, তা হলে আর কারও দিকে তাদের তাকিয়ে থাকতে হবে না। যদি তারা আফগানিস্তানের কাছে হারে, নামিবিয়াকে হারায় এবং ভারত বাকি দুটি ম্যাচ জেতে তাহলে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের পয়েন্ট হবে ছয়। নেট রানরেটে আফগানিস্তান (+১.৪৮১) অনেক এগিয়ে ভারত (+০.০৭৩), নিউজিল্যান্ডের (+০.৮১৬) থেকে।

ম্যাচ বাকি: নামিবিয়া (৫ নভেম্বর), আফগানিস্তান (৭ নভেম্বর)।

আফগানিস্তান

স্কটল্যান্ড ও নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আফগানিস্তান এই গ্রুপে নেট রানরেটে সবথেকে ভালো জায়গায় রয়েছে। ভারতের কাছে হারলেও আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তা হলে নেট রানরেটে তারা শেষ চারে চলে যাবে।

ম্যাচ বাকি: নিউজিল্যান্ড (৭ নভেম্বর)।

নামিবিয়া

শেষ তিনটি ম্যাচ জিততেই হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে অনেকটা পিছিয়ে -১.৬০০।

ম্যাচ বাকি: নিউজিল্যান্ড (৫ নভেম্বর), ভারত (৮ নভেম্বর)।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin