বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুৃটবল টুর্নামেন্ট আজ বুধবার শেষ হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ক্রিকেটের পাশাপাশি ফুটবলের উন্নয়নে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণের ব্যবস্থা সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড় সহ সংশ্লিষ্টরা একদিকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে জানতে পারছেন। অন্যদিকে দেশ নতুন ভালো খেলোয়াড় পাচ্ছে। আজকের এই মাঠে যেসব সন্তানেরা খেলেছে, তাদের মধ্যে থেকেই যেন জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়। রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান মেয়র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহা: নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু। এছাড়াও রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুসহ ৮টি দলের কোচ, ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালকে দুর্গাপুর উপজেলা ৪-১ গোলে তানোর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বালকে সিটি কর্পোরেশন পর্যায়ে চ্যাম্পিয়ন বোয়ালিয়া থানা ৪-১ গোলে মতিহার থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা পর্যায়ে চারঘাট উপজেলা ১-০ গোদাগাড়ীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এদিকে বালিকায় সিটি কর্পোরেশন পর্যায়ে রাজপাড়া থানাকে ২-০ গোলে হারিয়ে রাজপাড়া শাহমখদুম থানা চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মধ্যে মেয়রসহ অন্যান্য অতিথিরা পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin