বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

লিটন-মাহমুদউল্লাহর ব্যাটে মুছলো সাকিব-সাইফদের হতাশার ছবি

  • প্রকাশ সময় বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৭৩ বার দেখা হয়েছে

 

স্পোর্টস ডেস্ক: এমন শুরু কখনও চাইনি বাংলাদেশ। খেলা শুরু হতে না হতেই ২ উইকেট নেই! মাঝে একটু স্থিতিশীল অবস্থার পর আবার দেখতে দেখতে নেই ৫ উইকেট। ওপেনার সাইফ হাসান কিংবা মিডল অর্ডারে সাকিব আল হাসানের অসহায় আত্মসর্মপণ হতাশার ছবি এঁকে দেয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গায়ে। আর দুপুর গড়িয়ে বিকেল হতেই ওই হতাশার ছবি মুছে যায় লিটন দাস ও মাহমুদউল্লাহর অসাধারণ ব্যাটিংয়ে।

বলা হচ্ছে হারারে টেস্টের প্রথম দিনের কথা। আলোর স্বল্পতায় ৭ ওভার আগের দিন শেষ হয়ে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে অম্লমধুর সময় কেটেছে বাংলাদেশের। যেখানে টপ অর্ডারের ব্যর্থতা বড় ক্যানভাসে ফুটে ওঠার বিপরীতে লিটন-মাহমুদউল্লাহর দৃঢ়তার ছবিও ধরা পড়েছে। তাই দিন শেষে বাংলাদেশের অবস্থা ভালো-খারাপ মিলিয়ে। ৮৩ ওভারে ৭ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৯৪ রান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin