বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে
bangladesh-v-australia, australia vs bangladesh, 2021, live telecast tv and live streaming details for ban vs aus, rtv online

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বুধবার (৪ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার (৩ আগস্ট) ২৩ রানে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে ব্যাটিংটা ভালো হয়নি মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন দলটির। তাই অজিদের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে বাটিংয়ে বাড়তি মনোযোগ থাকবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের।

এদিকে জয়ে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া। বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারের ক্ষতটা এখনও তরতাজা। তার ওপর ‘মরার ওপর খারার ঘা’ হয়ে দাঁড়ালো বাংলাদেশের কাছে প্রথম দ্বিপাক্ষিক সিরিজের শুরুতেই হারের লজ্জা।

তাই জয়ে ছাড়া কিছুই ভাবছে না অস্ট্রেলিয়া। মাঠে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেবে তাতে কোনও সন্দেহ নেই।

হোম অব ক্রিকেট থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, টি-স্পোর্টস, গাজী টিভি। র‍্যাবিটহোল বিডি’র ইউটিউবেও দেখা যাবে এই ম্যাচ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin