রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সাবের হোসেনের চোখে ‘সবচেয়ে অযোগ্য বোর্ড সভাপতি’ পাপন

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৫৩০ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। কোয়ালিফাইং রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরু হওয়া বিশ্বকাপ শেষ হয়েছে অস্ট্রেলিয়ার কাছে হেরে। মাঝে ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে দুটি জয় ছাড়া হেরেছে মূল পর্বের পাঁচটি ম্যাচ। মাথা নিচু করে দেশে ফিরেছে ক্রিকেটাররা।

এই মাথা নিচু শুধু ১৫জন ক্রিকেটারের না, টাইগারদের কোটি সমর্থকের। দলের হারে কেউ বুঝে আবার কেউ বা না বুঝে সমালোচনায় মেতেছেন। এবার সমালোচকদের তালিকায় যোগ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী (এমপি)।

বাংলাদেশের ক্রিকেটের এতদূর আসার পেছনে অবদান রয়েছে সাবের হোসেনের নাম। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তার সময়ে বাংলাদেশ মিনি বিশ্বকাপ খেলেছিল টেস্ট খেলুড়ে দেশ না হয়েও। সেবার বাংলাদেশ এককভাবে আয়োজনের দায়িত্বও পায় মিনি বিশ্বকাপের।

সাবের হোসেনের সময়েই ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন। বিশ্বকাপে অংশ নিয়েই পাকিস্তানের হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ, পেয়ে যায় টেস্ট মর্যাদাও।

সাবের হোসেনের চোখে এখনকার বাংলাদেশ দলের পারফর্ম্যান্স সাবের হোসেনের কাছে খারাপ লাগবে এটাই স্বাভাবিক। তবে বিসিবির এই সাবেক সভাপতি তুলোধুনো করেছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনকে।

Saber slams Nazmul for team's failure in T20 WC | Dhaka Tribune

টুইটারে সাবের হোসেন লিখেছেন, “জনাব পাপনের সময়ে বাংলাদেশ এনিয়ে চারটি বিশ্বকাপ খেলল। পরিস্থিতি খারাপ থেকে নাজুক অবস্থায় পরিণত হয়েছে। সবচেয়ে লম্বা সময় ধরে দায়িত্ব পালন করা সভাপতি সবচেয়ে বেশি অযোগ্যও। অন্যের ঘাড়ে দোষ চাপাতে চাপাতে তিনি দেশের ক্রিকেটকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলেছেন। লজ্জার ব্যাপার যে আমাদের আছে নির্লজ্জ এক ক্রিকেট বোর্ড।”

নাজমুল হাসান পাপন ২০১২ সালে দায়িত্ব নেন দেশের ক্রিকেটের। এরপর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন চারবার। নাজমুল হাসান সভাপতিত্বে থাকার এই সময়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে দেশের মাঠে হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। ওই আসরে মূল পর্বে কোনও ম্যাচ জিতেনি টাইগাররা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের মূল পর্বেও কোনও ম্যাচে জয় পায়নি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডেও স্কটল্যান্ডের কাছে হেরে মূল পর্ব শুরু করলেও হেরেছে সবকটি ম্যাচ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin