বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

১২ বছর বয়সেই বিশ্বরেকর্ড ভাঙলো অভিমন্যু

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৫৯৭ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : দাবায় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন অভিমন্যু মিশ্র। মাত্র ১২ বছর বয়সেই এই শিরোপা অর্জন করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই দাবাড়ু। বুধবার বুদাপেস্টে এই কীর্তি গড়েন অভিমন্যু।

রাশিয়ার সার্জে কার্জাকিনের রেকর্ড ভেঙে দিয়েছেন অভিমন্যু। কার্জাকিন গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। অভিমন্যু গ্র্যান্ডমাস্টার হলেন ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে। আগেই ২৫০০ রেটিং পার করেছিলেন অভিমন্যু।

বুধবার কালো ঘুঁটি নিয়ে অভিমন্যু হারিয়ে দেন ভারতের ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে। দাবা সংস্থার ওয়েবসাইটে লেখা হয়, ‘বুধবার অভিমন্যু ওর ছোট ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়টা পেল।

কালো ঘুঁটি নিয়ে ভারতের ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে ২৬০০ রেটিং টপকে যায় সে।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin