শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

জেনে নিন কোন বয়সে বিয়ে করা উচিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৫৮৯ বার দেখা হয়েছে
কোন বয়সে বিয়ে করা উচিত, জানুন সহজ সমাধান

এস আর ডেস্ক : বিয়ের সঠিক বয়স কোনটি, এ নিয়ে নানা তর্ক-বিতর্ক রয়েছে। সেসব বিষয় বাদ থাকুক এবার। বিয়ে যখনই করুন না কেন তা কতটা সফল হবে এটি নির্ভর করে আপনার সঙ্গীর ঘনিষ্ঠতা ও দুজনের বোঝাপড়ার উপর। সাম্প্রতিক সময়ের গবেষণা বলছে, গণিতবিদরা একটি ফর্মুলা বের করেছেন, যা সহজেই বলে দিতে পারবে কোন বয়সে বিয়ে করা ভালো, আদর্শ।

ফর্মুলা কী? : টম গ্রিফিথ্‌স এবং ব্রায়ান ক্রিশচিয়ান তাদের বই ‘অ্যালগোরিদ্‌মস টু লিভ বাই: দ্য কম্পিউটার সায়েন্স অব হিউম্যান ডিসিশনস’-এ একটি ফর্মুলার কথা তুলে ধরেছেন। এটি বলে দেবে কোন বয়সে বিয়ে করা সঠিক সময়। ফর্মুলা অনুযায়ী ২৬ বছর বয়সে বিয়ে করলে সেই বিয়ে সফল হবে বেশি।

ফর্মুলার পিছনে যুক্তি একদম ভিন্ন রকম। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ৪০ বছরের মেধ্যে কিছু কাজ শেষ করতে চাচ্ছেন। এক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যের ৩৭ শতাংশ শেষ করতে পারলেই বিয়ে করা উচিত। আবার বলা যেতে পারে, ঠিক করেছেন ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কিছু করবেন, এক্ষেত্রে ২২ বছর বয়সকে বিয়ের জন্য আদর্শ হিসেবে ধরা হবে।

২৬-এর আগে বিয়ে করলে যা হবে : টম এবং ব্রায়ানের মতে ২৬ বছর বয়সের আগে বিয়ে করলে সেই দাম্পত্য জীবনে ঝগড়া সবচেয়ে বেশি হবে। কথায় কথায় দুজনের মধ্যে তর্ক হবে। তবে এই তত্ত্ব অনেকে মানতে রাজি নয়। তাদের মতে, ২০ থেকে ২৮ বছর বয়সের মধ্যে সকলের মাঝে কমবেশি বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। পছন্দ-অপছন্দ ২৬ বছরের পরও পরিবর্তন হতে পারে।

এদিকে অন্য এক গবেষণায় দাবি করা হয়েছে যে, ২৮-৩২ বছরের মধ্যে বিয়ে করলে সেই জুটি সুখী হবে। সূত্র : আনন্দবাজার

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin