রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নামের মিল থাকায় বিব্রত সাদিয়া ইসলাম মৌ

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫২৫ বার দেখা হয়েছে
নামের মিল থাকায় বিব্রত সাদিয়া ইসলাম মৌ

বিনোদন ডেস্ক : বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন কথিত মডেল মরিয়ম আক্তার মৌ। শোবিজ অঙ্গনে মডেল হিসেবে সফলতা না পেলেও বিলাসী জীবনযাপন করতেন তিনি। মডেল পরিচয়ের অন্তরালে মদ, ইয়াবাসহ নানান নেশাদ্রব্যের পসরা সাজিয়ে পার্টি করতেন। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও ধনী পরিবারের সন্তানদের ফ্ল্যাটে ডেকে তাদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতেন। সেসব দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেন। কথিত মডেল মৌয়ের সঙ্গে নামের মিলের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন দেশের নন্দিত মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

এ প্রসঙ্গে মৌ বলেন, ‘ঘটনার রাত থেকেই আমি বিব্রত হচ্ছি। আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। আর এতেই অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের নিউজ লিংক পাঠাতে ছাড়েনি। অথচ তারা কিন্তু দেখছে যে এটা আমি না। আমাকে হয়তো অনেকে বিষয়টি বলতে সাহস পায়নি, কিন্তু আমার পরিচিত মানুষদের অনেক বিরক্ত ও বিব্রত করেছে।’

গ্রেপ্তার হওয়া মৌকে সত্যিই মডেল বা অভিনেত্রী বলা যায় কিনা সে বিষয়ে তিনি বলেন, ‘মডেল তারাই যারা নিয়মিত স্টেজ শো করেন, ফ্যাশন শো করেন। মডেল হিসেবে এসব থেকে নিয়মিত সম্মানি নিচ্ছেন। মডেলের খোঁজে আমরা প্রথমে পোর্টফলিও দেখি। সেখানে যাদের নাম পাওয়া যায় তাদেরকে আমরা মডেল বলব। কিন্তু দীর্ঘদিন ধরে মডেলিংয়ে নেই বা তেমন কাজ করা হয়নি, এমন মানুষ যদি নিজেকে মডেল বলতে পছন্দ করেন তাহলে তো আর কারও কিছু করার নেই।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin