রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অভিনেত্রী আথিয়ার সঙ্গে রাহুলের প্রেম

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪১১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : সুনীল শেঠির মেয়ে আথিয়া ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। এতে তার নায়ক ছিলেন সুরাজ পঞ্চোলি। এ অভিনেত্রীকে শেষবার দেখা যায় নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মোতিচুর চাকনাচুর’ সিনেমায়। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এদিকে ভারতীয় ক্রিকেটের সঙ্গে বিনোদন অঙ্গনের প্রেমের যোগসূত্র দীর্ঘদিনের। শর্মিলা ঠাকুর-টাইগার পতৌদি, আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানি, বিরাট কোহলি-অনুশকা শর্মা অনেকেই রয়েছে এই তালিকায়। সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি নাম।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আভাস দিলেন ভারতীয় ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুল। এই ক্রিকেটার প্রেম করছেন বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে। শুক্রবার (৫ নভেম্বর) ছিল আথিয়া শেঠির জন্মদিন। দিনটিতে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রাহুল। কফি ডেটের একটি সুন্দর সময়ের ছবি ইনস্ট্রাগ্রামে শেয়ার করেন তিনি।

এতে রাহুল লেখেন, ‘শুভ জন্মদিন, সঙ্গে লাল হৃদয়ের ইমোজি’। ‘লাল হৃদয়’ ইমোজি ব্যবহার করতেই সম্পর্কে কথা জানান দিয়েছেন আথিয়া-রাহুল। অনেকদিন ধরেই আথিয়া-রাহুলের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। শোনা যাচ্ছিলো, ভারতীয় ক্রিকেট দলের কোনও খেলোয়াড়ই হতে চলেছেন সুনীল শেঠির মেয়ের জামাই। আর রাহুলের ব্যাপারে শোনা যাচ্ছিলো, কোনও এক তারকার কন্যাকেই বিয়ে করতে চলেছেন তিনি।

দুবাইয়ে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন আথিয়া। রাহুল অর্ধশত রান করতেই ক্যামেরা চলে যায় আথিরার দিকে। তার হাসি মুখে হাততালি দিতে দেখা যায় প্রেমিকের জন্য।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin