বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

ছয় মাসের সন্তান গর্ভে নিয়েই শুটিং ফ্লোরে নুসরাত

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৭১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান আসছে সেপ্টেম্বরে মা হতে যাচ্ছেন। শিগগিরই প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে পা দেবেন তারকা সাংসদ।

তবে এখনো শুটিং করেই যাচ্ছেন তিনি। গেলো সপ্তাহের পর চলতি সপ্তাহেও শুটিং করলেন নুসরাত। মঙ্গলবারই শহরের এক স্টুডিওয় হাজির ছিলেন নুসরাত। সেই ঝলক আগেই সামনে এসেছে, বৃহস্পতিবার নিজের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ‘ইয়োরস লাভিংলি’ নুসরাত।

সেখানে দেখা যায়, ফ্লোরার প্রিন্টেড হালকা সবুজ রঙা সালোয়ার কামিজে পরেছেন নুসরাত। আয়নার সামনে দাঁড়িয়ে একের পর এক পোজ দিলেন নায়িকা। যদিও এই ছবিতে নিজের বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা যায়নি নুসরাতকে। নায়িকার দেশি লুকে মগ্ন হয়েছেন ভক্তরা।

এদিকে যশ-নুসরাতের প্রেমের চর্চা এখন টালিগঞ্জের অলিতে-গলিতে। সেই প্রেমের বৈধতা নিয়েও প্রশ্নের কমতি নেই। প্রশ্ন উঠেছে নুসরাতের হবু সন্তানের পিতৃত্ব কী মেনে নিতে তৈরি যশ? এমন প্রশ্ন নায়িকার ইনস্টাগ্রামের দেওয়ালে উপচে পড়ছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin