রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জীবন একটাই, একবারই বাঁচার সুযোগ আসে: শ্রাবন্তী চ্যাটার্জী

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৯৭ বার দেখা হয়েছে

কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। ক্যারিয়ারে সফল হলেও ব্যক্তিজীবন বেশ কয়েকবার হোঁচট খেয়েছেন তিনি। সমস্যা যতোই থাকুক না কেন নায়িকা মনের রঙ বদলেছে বহুবার। নিত্য নতুন পোস্টে মনের ভাব প্রকাশ করছেন শ্রাবন্তী চ্যাটার্জী।

স্বামী রোশান যতই তার বিরহে কাতর হয়ে আবারও সংসার করার ইচ্ছা প্রকাশ করুন না কেন, নায়িকা অনেক আগেই মুখ ফিরিয়েছেন। এছাড়া নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টির ছবিও এসেছে প্রকাশ্যে।

এদিকে বৃহস্পতিবার (১ জুলাই) নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তী একটি ছবি পোস্ট করে লেখেন ‘জীবন একটাই, একবারই বাঁচার সুযোগ আসে,সঠিক পথে হাঁটলে একটা জীবনই যথেষ্ট’।

পোস্টের মানে দাঁড়ায় প্রাণভরে বাঁচতে চাইছেন নায়িকা। কিছুদিন আগে পাহাড়ে একান্তে সময় কাটিয়ে ফিরেছেন। মাঝে বিজেপিতে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে হেরেছেন শ্রাবন্তী চ্যাটার্জী। আবারও ক্যারিয়ারে মনোযোগ দিতে চাইছেন অভিনেত্রী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin