বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

দীর্ঘদিন একা থাকা মারিয়া মিম কি মা হচ্ছেন?

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: ২০১২ সালের ২৪ মে ছোট পর্দার কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন কানাডিয়ান প্রবাসী মডেল-অভিনেত্রী মারিয়া মিম। ২০১৩ সালের ২৫ জুন এই দম্পতি ছেলে সন্তানের অভিভাবক হন।

কিন্তু টেকেনি তাদের সংসার। ২০১৯ সালে আলাদা হয়ে যান সিদ্দিক ও মিম। এরপর থেকে ছেলেকে নিয়ে মডেল মিম ঢাকায় একাই থাকেন। সিদ্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর তিনি বিয়েও করেননি।

অথচ, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মারিয়া মিমের অন্তঃস্বত্ত্বা অবস্থার একাধিক ছবি। তা দেখে কানাঘুষা শুরু হয়েছে, মিমের ডিভোর্স হয়েছে দুই বছর। তিনি বিয়েও করেননি। তাহলে মা হচ্ছেন কীভাবে? ঘটনাটা আসলে কী?

এই প্রশ্নের উত্তর মিম নিজেই দিয়েছেন। জানিয়েছেন, বেবি বাম্পের ছবি দেখে ভক্তদের মতো একই প্রশ্ন তার স্পেন প্রবাসী মাও করেছেন। মূল ঘটনা জানিয়ে মিম বলেন,

‘ওটা একটা এলপিজি গ্যাসের বিজ্ঞাপনের স্থিরচিত্র। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আতাহার আবরার। আশুলিয়ার প্রিয়াঙ্কা পিকনিক গ্রাউন্ড ও শুটিং স্পটে সম্প্রতি এটির কাজ শেষ করেছি।’

এই মডেল-অভিনেত্রী জানান, ‘বেবি বাম্পের ছবিগুলো মজা করে ফেসবুকে ছেড়েছি। এরপর থেকে বন্ধু-বান্ধবসহ শত শত মানুষের মেসেজ ও ফোন কল পাচ্ছি। মাও ফোন দিয়ে রাগ দেখালেন।

তবে আমার বিয়ে করা বা আবার মা হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি একাই থাকতে চাই। একাই জীবনটা উপভোগ করছি। বিজ্ঞাপনের গল্পের কারণে এমন লুক নিতে হয়েছে আমাকে।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin