শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

নুসরাত কি এবার ঘরের খোঁজ পেলেন?

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৬৩ বার দেখা হয়েছে
নুসরাত কি এবার ঘরের খোঁজ পেলেন?

বিনোদন ডেস্ক : নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ভাঙা, যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম, তারপর মা হওয়ার খবর, একের পর এক আলোচনার কেন্দ্রবিন্দুতে নুসরাত জাহান। তবে নুসরাত আছেন নুসরাতেই। নিন্দুকেরা যাই বলুন না কেন, আপাতত সেসবে কান দিতে নারাজ কলকাতার এ নায়িকা ও সংসদ সদস্য।

সময় যতোই এগোচ্ছে ক্রমশ পরিণত হচ্ছেন তিনি। মাতৃত্বের ছাপ চেহারায় ও চোখেমুখে স্পষ্ট। নুসরাত জাহান কিন্তু সবটাই মন থেকে উপভোগ করছেন। এত বিতর্কের মধ্যেও মা হওয়ার আনন্দ, তৃপ্তি লুকোতে পারছেন না এ অভিনেত্রী। লুকোতেও চাইছেন না। সেই অনুভূতি থেকেই আবার নুসরাতের বেবি বাম্প প্রকাশ্যে।

শনিবার তিনি ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন তার সাম্প্রতিক ছবি। জানালেন, ‘পথ হারা পাখির এবার ঘরে ফেরার পালা’। তার এই কথা ঘিরে ফের জন্ম নিয়েছে প্রশ্ন। এখানে ঘর হারা পাখি বলতে কি নিজের কথাই বলেছেন নুসরাত? তবে কি তিনি এবার ঘরের খোঁজ পেলেন অবশেষে?

নুসরাত আশ্রয়হীন, এ কথা নিন্দুকেও বলবে না। তবে তার সন্তানের বড় আশ্রয়স্থল হয়ে উঠতে চলেছেন তিনি, এ কথা সত্যি। শুধু মায়ের পরিচয়ে সন্তানের জন্ম দেওয়া, ‘একা মা’ হিসেবে সন্তান মানুষ করা খুব সহজ কথা নয়।

সেই কথাই কি তিনি কথার ভাঁজে বুঝিয়ে দিলেন? ছবি যদিও আরও অনেক কথাই বলছে। হিসেব অনুযায়ী, আর মাত্র তিন মাস। তার পরেই ‘মা’ হবেন নুসরাত। সেই কথাও যেন নিজের ছবি দিয়ে আরও এক বার মনে করিয়ে দিলেন তিনি।

পরনে কালোর উপর সাদা মিকি মাউস ছাপের ‘জগার ড্রেস’। চোখে-মুখে উপচেপড়া অনাগত সন্তানের প্রতি ভালোবাসা। মাতৃত্বের প্রতি মুহূর্ত উপভোগ করে চলা নুসরাত প্রতি মুহূর্তে দেখিয়ে দিচ্ছেন, পিতৃত্বের অনিশ্চয়তা নিয়েও কীভাবে মাতৃত্বকে উদযাপন করা যায়। কিছু নেটিজেন কটাক্ষ ছুড়লেও অনেকেই অভিনেত্রীকে সমর্থন জানিয়েছেন।

তাদের দাবি, ‘প্রকৃত নারী তিনিই যিনি কঠোরে-কোমলে গড়া। যার অনুভূতি গভীর। যিনি নিজের সত্ত্বা দিয়ে ভালবাসতে জানেন। হাসি-কান্না যার জীবনের অঙ্গ। একই সঙ্গে তিনি বাস্তববাদী আবার আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাসী।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin