বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

বিয়ের আসরে বরকে জুতাপেটা!

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৫৭ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : বিয়ের আসরে বরকে ইচ্ছেমতো জুতা দিয়ে পিটিয়েছেন এক নারী। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভারতের উত্তর প্রদেশে হমিরপুর জেলার এক বিয়ের আসরে এই ঘটনা ঘটে। বিয়ে শেষে বর-কনে যখন মালাবদল করছিলেন, তখন হঠাৎ এক নারী মঞ্চে উঠেন।

তিনি ফটোগ্রাফারকে ঠেলে সরিয়ে দিয়ে পা থেকে স্যান্ডেল খুলে ইচ্ছেমতো বরকে জুতা দিয়ে মারতে থাকেন। এ সময় উপস্থিত অতিথিরা ওই ঘটনা ভিডিও করে রাখে।

পরে জানা যায়, ওই নারী বরের মা। ছেলে নিচু গোত্রে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে তিনি বিয়ের আসরেই নিজেকে সামলাতে না পেরে এই কাণ্ড ঘটান।

প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকেই ছেলেটির মা এই অসবর্ণ বিয়েতে রাজি ছিল না। কিন্তু ছেলেটি আগেই রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছিলেন।

পরে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের আসরেই পুরোনো ক্ষোভ মাথা চাড়া দিয়ে উঠে বরের মায়ের। তার তাতেই এই কাণ্ড ঘটান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin