বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

মাহির ‘আর্তনাদ’

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৯০ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও পারভেজ মাহমুদ অপুর বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে। মাহি ডিভোর্স হয়েছে বললেও অপু বলেছিলেন, আইনি প্রক্রিয়া শুরু হয়নি।

এবার দাম্পত্য জীবনের জটিলতা কাটিয়ে কাজে সরব হচ্ছেন মাহি। শাপলা মিডিয়ার ব্যানারে ‘আর্তনাদ’ নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। মাহির বিপরীতে দেখা যাবে নায়ক সাইমন সাদিককে।

ছবিটির বেশির ভাগ অংশের চিত্রায়ণ হবে গ্রামীণ পরিবেশে। ‘আর্তনাদ’ প্রসঙ্গে জাকির হোসেন রাজু বলেন, দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। অবশ্যই ভালো লাগে।

সাইমন-মাহি প্রথমবার জুটিবদ্ধ হয়েছিলেন ‘পোড়ামন’ ছবিতে। জাকির হোসেন রাজুর ছবিটি ব্যবসা সফল হয়। জান্নাত মুক্তির পর ‘লাইভ’ ও ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করছেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin