রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শুটিংয়ের শাড়ি ‘চুরি’ করে বন্ধুর বিয়েতে গিয়ে ধরা পরেন অভিনেত্রী

  • প্রকাশ সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৮৭১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: ২০১৬ সালে আমির খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দঙ্গল’ দিয়ে দারুণ আলোচনায় আসেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। এরপর থেকে একের পর সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি।

বিদায়ী বছরের ৫ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই তারকার সবশেষ সিনেমা ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’। সিনেমাটিতে বাহারি রঙের শাড়িতে পরে পর্দায় ধরা দেন তিনি। শুটিং করতে গিয়ে সুতির শাড়ির প্রতি আলাদা একটা আকর্ষণ তৈরি হয় সানিয়ার। আর সেই প্রেম থেকেই সিনেমার শুটিং শেষে বেশ কিছু শাড়ি ‘চুরি’ করে যত্ন করে রেখে দেন তিনি। যা পরবর্তীতে নিজের বন্ধুর বিয়েতে পরেন এই তারকা।

পুরো বিষয়টি অবশ্য মজার ছলে সবার সঙ্গে শেয়ারও করেছেন সানিয়া নিজেই।

বিদায়ী বছরের স্মৃতির কথা বলতে গিয়ে সানিয়া বলেন, খুব পছন্দ ছিল ‘মীনাক্ষী’ চরিত্রটির মতো করে সাজা, ওই শাড়িগুলো এখনো আমার সঙ্গে আছে। ওগুলো আমি সেট থেকে চুরি করে নিয়েছি। হ্যালো নেটফ্লিক্স….! এর মধ্যে একটি শাড়ি বন্ধুর বিয়েতে পরেছিলাম।

‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিমন্যু দাসানি। পরিচালনায় ছিলেন বিবেক সোনি। নতুন বছরে ভিকি কৌশলের বিপরীতে ‘স্যাম বাহাদুর’ অভিনয় করতে দেখা যাবে সানিয়াকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin