শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

শ্রীলেখার চোখে ‘ভদ্রলোক’ কে?

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৯৫ বার দেখা হয়েছে
শ্রীলেখার চোখে 'ভদ্রলোক' কে

বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্ডাস্ট্রির ভদ্রলোকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি অভিনেতা সুদীপ মুখার্জি।

মঙ্গলবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সুদীপের সঙ্গে দুই ছবির এক কোলাজ পোস্ট করেছেন শ্রীলেখা। মেকআপ ছাড়া লুখে তার মুখে ছিলো মিষ্টি হাসি। ক্যাপশনে লিখেছেন- ‘বহু বছর ধরে আমার কলিগ। মনে প্রাণে যিনি একজন ভদ্রলোক…।’

শ্রীলেখার এমন ক্যাপশনে সমর্থন জানিয়েছেন নেটজনতা। বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির এত বড় বড় ব্যক্তিত্বদের উপর সরাসরি ক্ষোভ ঝাড়লেও ব্যক্তিজীবনে সুদীপকে ‘ভদ্রলোক’ আখ্যা দিতে কুন্ঠাবোধ করেননি তিনি।

নিজের নতুন কাজের খবর জানিয়ে শ্রীলেখা বলেন, ‘আমি একজন অভিনেতা। আমার কাজ ৯ টা থেকে ৫ টার নয়। সবসময় যদি আমাকে দেখা যায়, তবে দেখতে চাওয়ার আগ্রহ কমে যাবে। এছাড়া ভালো কাজ করার জন্য একজন অভিনেতার প্রস্তুতির প্রয়োজন পড়ে। খুব শীঘ্রই আমাকে নতুন প্রজেক্টে দেখা যাবে।’ সূত্র: টিভি নাইন বাংলা

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin