বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

সাবেক স্বামীর কাছে সুযোগের অপেক্ষায় শ্রাবন্তী!

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৭৫ বার দেখা হয়েছে
প্রাক্তন স্বামীর কাছে সুযোগের অপেক্ষায় শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : টালিউডের তারকা অভিনেত্রী শ্রাবন্তী পর্দায় সফল হলেও সংসারজীবন একদমই ভালো যাচ্ছে না। একে একে তিনটি বিয়ে করেছেন, তবুও ব্যর্থ তিনি। সবশেষ দাম্পত্যেও সুখের মুখ দেখেননি এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন তারা। তাদের জটিলতা আদালত পর্যন্ত গড়িয়েছে।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘স্বামী হিসেবে হয়তো আমার সঙ্গে মতানৈক্য হয়েছে, কিন্তু চিত্রপরিচালক হিসেবে রাজীব অত্যন্ত ভালো কাজ করছে। এমনকি আমাদের বিচ্ছেদ চলাকালীন ‘বিন্দাস’ ও ‘মজনু’ সিনেমায় অভিনয় করেছি। সুযোগ পেলে ফের ওর সঙ্গে কাজ করতে চাই।’

প্রসঙ্গত, ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন শ্রাবন্তী। তাদের সংসারে অভিমন্যু নামে এক পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই রেখেছেন নায়িকা। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর ২০১৬ সালের জুলাইয়ে প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। বছর পেরুতে না পেরুতেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সবশেষ ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই সম্পর্কেও ভাটা পড়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin