বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

সৃজিতের নতুন মিশনের সঙ্গী পাওলি দাম

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫১২ বার দেখা হয়েছে
সৃজিতের নতুন মিশনের সঙ্গী পাওলি দাম

বিনোদন ডেস্ক : নতুন মিশনে নামছেন কলকাতার নামী পরিচালক সৃজিত মুখার্জি। শ্রী চৈতন্যকে নিয়ে সিনেমা বানাবেন তিনি। তার এই সফরে সঙ্গী হচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ শিরোনামের এই সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন এই নায়িকা।

এদিকে এই সিনেমায় ‘মহাপ্রভু’ হচ্ছেন পরমব্রত। যদিও প্রথমে যীশু সেনগুপ্তকে প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু তিনি সৃজিতকে ফিরিয়ে দিয়েছেন। গুঞ্জন শোনা যায়, এ কারণে অভিনেতার সঙ্গে সৃজিতের সম্পর্কে চিড় ধরেছে। যদিও এ বিষয়ে তারা মুখ খুলেননি।

নতুন এই সিনেমার প্রযোজক রানা সরকার জানান, ‘পাওলি অত্যন্ত গুণী অভিনেত্রী। অনির্বাণের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন। নতুন জুটিকে ব্যবহার করতে চেয়েছি। ছবিতে অভিনবভাবে দেখানো হবে গৌরাঙ্গকে। সৃজিত মুখার্জির নিজস্ব শৈলী তো থাকবেই।’ সূত্র: জি নিউজ

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin