রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

  • প্রকাশ সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৮২৭ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: আগামী এক বছরের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র, শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হলেন জয়া আহসান। ১লা জানুয়ারি থেকেই নতুন ভূমিকায় দেখা যাবে ‘বিসর্জন’-এর অভিনেত্রীকে।

বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণের কারণে জয়া ইতোমধ্যেই প্রশংসিত। ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছতে (এসডিজি) সচেতনতা বাড়ানোর কাজ করবেন তিনি।

ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে আপ্লুত আহসান।। অভিনেত্রীর নিজের কথায়, ইউএনডিপির সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি। আমাদের এই সুন্দর পৃথিবী রক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে তা অর্জন করতে হলে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। আমি আমার কাজের মধ্যে দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করব। আমরা যেন সবাই মিলে বাংলাদেশ-সহ বিশ্বকে আরো সুন্দর, সহনশীল করে গড়ে তুলতে পারি।

জয়াকে শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে খুশি ইউএনডিপির প্রতিনিধিরাও। আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখোপাধ্যায় বলেন, পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলা আমাদের সকলের অঙ্গীকার। তা রক্ষা করতে হলে আমাদের সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হবে। তবেই এসডিজি অর্জন করা সম্ভব হবে। জয়া আহসানের মতো এক জন জনপ্রিয় শিল্পী এবং সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ মানুষ ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়াতে আমরা সৌভাগ্যবান। তার মাধ্যমে আমাদের কথা এখন দেশ ও দেশের বাইরে মানুষকে আরো বেশি করে পৌঁছনো যাবে।

ইউএনডিপির সঙ্গে এসডিজি ছাড়াও, আরো অন্যান্য বিষয় যেমন, দারিদ্র, নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন, সহনশীলতা, পরিবেশ, জ্বালানি এবং লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করবেন জয়া।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin