রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

এ কোন পরীমনি? নিজেকেই চিনতে পারছেন না নায়িকা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৫৫১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : এক ক্লাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে গত জুন মাস শোবিজ অঙ্গন কাঁপিয়ে দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। যা নিয়ে আলোচনা-সমালোচনার রেশ এখনও কাটেনি। বিষয়টি নিয়ে বিপাকে পড়েছিলেন পরীমনি নিজেও। অনেক ঝড়-ঝাপটা বয়ে গেছে তার ওপর দিয়ে।

প্রশ্ন উঠেছিল – এমন সব পরিস্থিতির মধ্য দিয়ে রূপালি পর্দায় কেমন করে ফিরবেন পরীমনি? আগের সেই গ্ল্যামারে ফিরে যেতে পারবেন কি? পরীমনি জানান দিলেন, তিনি পেরেছেন। শুধু পারেনই নি অবাক করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের।

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ প্রীতিলতা রূপে হাজির হয়েছেন পরীমনি। পরীমনির সেই লুক প্রকাশ করেছে ‘প্রীতিলতা’ মুভির ফেসবুক পেজ।

২০ জুলাই রাত আটটায় প্রকাশিত সেই ছবি দেখে সবার চোখ ছানাবরা – এ কোন পরীমনি? এমন রূপে আগে কখনো তাকে দেখেনি কেউ। অনেকের বক্তব্য,শত বছর আগের প্রীতিলতা যেমন ছিলেন, যেন সেই রূপে দেখা দিলেন পরীমনি। যেখানে গ্ল্যামারের ছিটেফোঁটাও নেই। আছে শতভাগ বাঙালি নারীর প্রতিচ্ছবি আর বিদ্রোহী এক নারীর গাম্ভীর্যতা।

উল্লেখ্য, প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে রাশিদ পলাশের নির্মাণাধীন ছবি ‘প্রীতিলতা’য় নামভূমিকায় অভিনয় করছেন পরীমনি। গত ১৯ জুলাই প্রীতিলতার লুক সেট ও লুক টেস্টের আয়োজন করেছিল ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান ইউফরসি।

ক্যানভাস স্টুডিওতে এই ফটোশুট করেন অনিক চন্দ্র। চরিত্র উপস্থাপন, শিল্পনির্দেশনা, স্টাইলিং ও কোরিওগ্রাফিতে ছিলেন বিপ্লব সাহা। ফেসবুকে এই আয়োজনের একটি ভিডিও চিত্রও প্রকাশ করা হয়। প্রীতিলতা বেশে নিজে দেখে মুগ্ধ ও অবাক পরীমনিও।

ফটোশুটের সেটেই পরীমনি বলেন, ‘নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলাম না। শুটের আগে কিছুটা টেনশনে ছিলাম। আমি একজন কিংবদন্তি বিপ্লবীকে নিজের মধ্যে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে প্রীতিলতার আত্মা ভর করেছে আমার ওপর।’ করোনা পরিস্থিতিতে স্থগিত থাকা ছবিটির শুটিং আগামী আগস্টে ফের শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ।

সূত্র : যুগান্তর

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin