রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কোয়েলের গোপন প্রেম, বিয়ে ও সংসার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫৭৬ বার দেখা হয়েছে
কোয়েলের গোপন প্রেম, বিয়ে ও সংসার

বিনোদন ডেস্ক : টালিউডের তারকা অভিনেত্রী কোয়েল মল্লিক। ব্যক্তিজীবনে স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন তিনি। তবে বিয়ের আগে স্বামী প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে ৭ বছর প্রেম করেছেন এই অভিনেত্রী। তাদের সেই প্রেমের সম্পর্কে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন এই দম্পত্তি।

২০০৫ সালে কাজের সূত্রে নিসপাল সিং রানের সঙ্গে প্রথম দেখা হয় কোয়েলের। সে সময় কোয়েলকে একটি সিনেমার প্রস্তাব দিয়েছিলেন নিসপাল। কিন্তু সে কাজটি না হলেও তাদের মধ্যে সম্পর্কের সূত্রপাত ঠিকই হয়। নিসপালের নম্র-ভদ্র স্বভাব কোয়েলের মন কেড়েছিল। অন্যদিকে তারকা হয়েও কোয়েলের পাশের বাড়ির মেয়ের মতো আচরণ নিসপালকে মুগ্ধ করে।

ধীরে ধীরে তাদের মধ্যে মন দেয়া-নেয়া শুরু হয়। তবে প্রেমের কথা গোপন রাখতে দুজনেই বেশ সতর্কতা অবলম্বন করেন। শুটিং সেটে দেখা হলেও তারা অল্প কথা-বার্তা বলে বিদায় নিতেন। ওই সময়ের আলাপচারিতাও পেশাগত বৃত্তের ভেতরে রাখতেন। ফলে কাকপক্ষীও টের পায়নি তাদের গোপন প্রেমের কথা।

মেয়ে গোপনে প্রেম করলেও বাবা রঞ্জিত মল্লিকের চোখ ফাঁকি দিতে পারেননি। মেয়ের মন ঠিকই বুঝতে পেরেছিলেন বাবা। আর তাই একদিন রাতে খাবার টেবিলে বসে তিনি বলেন, ‘রানে খুব ভালো ছেলে।’ পরে রঞ্জিত মল্লিক নিজেই নিসপালকে বিয়ের বিষয়ে প্রশ্ন করেন।

অতঃপর ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি তাদের চার হাত এক হয়। একদিকে বাঙালি মতে বিয়ে, অন্যদিকে পাঞ্জাবি রীতিতে কোয়েলকে বধূ করে বরণ করে রানের পরিবার। একমাত্র ছেলেকে নিয়ে এখন তাদের সুখের সংসার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin