রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পপির অন্তর্ধানের বছর পার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৮৪৮ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আড়ালে চলে যান। আড়ালে যাওয়ার সময় বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে ছিল। এছাড়া মুক্তি প্রতিক্ষীত অবস্থায় আছে একাধিক সিনেমা। এসব ব্যস্ততার মধ্যেই উধাও পপি। অন্তধার্নের পর থেকে কারও সঙ্গে যোগাযোগও করতে করছেন না তিনি এবং কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। মিডিয়া এবং তার ভক্তদের মধ্যে এ নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। আসলে পপি কেন আড়ালে চলে গেলেন কিংবা এই লুকোচুরি খেলা খেলছেন কেন। এ নিয়ে নানা ধরনের কথা চাউর হয়েছে মিডিয়ায়।

এর আগে তিনি যখন কাজ করতেন তখন নিজেকে প্রচারের আলোয় রাখতে পছন্দ করতেন। তাহলে প্রশ্ন জাগে যে তাহলে পপি কেন এমন করছেন। পপি ঘণিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছেন, পপি বিয়ের কারণেই আড়ালে গেছেন। সম্প্রতি নাকি তিনি মা হয়েছেন। স্বামী সন্তানসহ সংসার করছেন রাজধানীর ধানমণ্ডি এলাকায়। পপি যে বিল্ডিংয়ে বসবাস করছেন সেই বাড়িতে বর্তমান সময়ের জনপ্রিয় একজন সংগীত শিল্পীও বসবাস করেন। তবে সেই সংগীত শিল্পীর সঙ্গেও যোগাযোগ নেই পপির।

পপিকে যারা দীর্ঘ সময় ধরে চেনেন, তাদের মতে, পপি বিয়ে এবং মা হওয়ার খবরটি এখনই দেবেন না। তিনি আরও কিছুদিন সময় নেবেন। তারপর হঠাৎ করেই হাজির হবেন সবার সামনে। এরপর নিয়মিত মিডিয়ার কাজে ব্যস্ত হয়ে উঠবেন। কিন্তু এসব খবর কিংবা পরিকল্পনা কতটুকু সঠিক, তা এখনই নিশ্চিত বলে ধরে নেওয়ার সুযোগ নাই। তবে পপিকে এখন দর্শক পছন্দ করেন এবচং তার অভিনয় দেখার প্রতীক্ষায় থাকেন দর্শক ও ভক্তরা, এই বিষয়টি অনুধাবন করছেন হয়ত পপি। সবার একটাই প্রত্যাশা, পপি আবার অভিনয়ে ফিরে আসুক।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin