রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

যুক্তরাষ্ট্রে বিয়ে করলেন অভিনেত্রী নাফিজা

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৫৭২ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: একটি রিয়েলিটি শো এর মাধ্যমে বাংলাদেশ মিডিয়াতে তার পথচলা শুরু। তারপর টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় শুরু করেন। সেই অভিনয়ের মাধ্যম থেকেই একসময় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মাঝে আর খুব বেশি অভিনয় করা হয়নি। দেশেও তেমন একটা ফিরে আসেনি।

দীর্ঘ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা নাফিজা বিয়ে করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি পোস্ট দিয়েছেন স্বামীসহ। যদিও গতকাল থেকেই কিছু আন্দাজ করা যাচ্ছিলো তার গায়ে হলুদের ছবি দেখে। অতঃ তিনি নিজেই সবাইকে বিষয়টি নিশ্চিত করলেন। আরটিভি নিউজ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সেখান থেকে এতটুকুই বলেন, ‘দোয়া করবেন আমার জন্য’।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনিনা সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না। আলহামদুলিল্লাহ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin