রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নতুন পরিচয়ে তানজিন তিশা

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪১৫ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেত্রী তানজিন তিশা এক নতুন পরিচয়ে পথচলা শুরু করেছেন। প্রথমবার একটি স্মার্টফোনের শুভেচ্ছাদূত হয়েছেন। চলতি সপ্তাহেই নতুন অধ্যায়টি উন্মোচন করেছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, অভিনয়ের বাইরে এমন একটি দায়িত্বে জড়িয়েছি। যার জন্য নিজেকে সম্মানিত মনে হচ্ছে। তবে আমি প্রতিশ্রুতিবদ্ধ আমার দায়িত্ব নিয়ে। প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। মূলত তরুণ প্রজন্মকে এই ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত করার জন্যই আমাকে শুভেচ্ছাদূত বানানো হয়েছে। আশা করছি দ্রুতই এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি।

এদিকে টিভি ও অনলাইন নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এ অভিনেত্রী। আগামী ঈদের জন্য এখন পর্যন্ত দুই ডজনেরও বেশি নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। ঈদের আগের সময়টায় আরও কিছু নাটকে অভিনয়ের সিডিউল দেওয়া আছে তার।

এ ছাড়া টিভিতে ঈদকেন্দ্রিক কয়েকটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা জানিয়েছেন এ অভিনেত্রী। ঈদের পর ছবিতে অভিনয়ে হওয়ার কথা রয়েছে তার। সেই প্রস্তুতিও নিচ্ছেন তানজিন তিশা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin