রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কাস্টিং ডিরেক্টর পরিচয়ে নবাগত অভিনেত্রীকে ধর্ষণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫৪৩ বার দেখা হয়েছে
কাস্টিং ডিরেক্টর পরিচয়ে অভিনেত্রীকে ধর্ষণ, নগ্ন ছবি ফাঁসের হুমকি!

নবাগত অভিনেত্রীকে ধর্ষণ ও তাঁর কাছে টাকা নেওয়ার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের এক যুবককে আটক করেছে পুলিশ। গেলো মঙ্গলবার (৬ জুলাই) গুজরাটের ভাদোদরার একটি হোটেল থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গুজরাটের ভাদোদরার রাওপুরা থানায় সেই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তরুণী। তিনি নয়া দিল্লির বাসিন্দা।

অভিযোগে বলা হয়, সেই তরুণীর কাছে নিজেকে কাস্টিং ডিরেক্টর হিসেবে পরিচয় দেন ওই যুবক। নবাগত অভিনেত্রীকে ধর্ষণের পর তার নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দিয়ে আসছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, গত দেড় বছর ধরে ভাদোদরায় বসবাস করছিলেন আটক সেই যুবক। গেলো ৫ মাস ধরে বেকার ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়াও তার মোবাইলে একাধিক নারীর নগ্ন ছবি পাওয়া গেছে। সূত্র: জি নিউজ

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin