বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

এবারও কোরবানির ছাগল কিনলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক :
  • প্রকাশ সময় বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : গতবারের মতো এবারও পশু কোরবানি দিচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবার একটি ছাগল কিনেছেন তিনি। নিয়ম মেনে পবিত্র ঈদুল আজহার দিনে তার বাড়িতে পশুটিকে কোরবানি দেওয়া হবে।

মূলত দুজন গৃহকর্মী, গাড়িচালকের জন্য কোরবানি দিচ্ছেন মিম। তার বাড়ির এই তিন বিশ্বস্ত সহযোগী গত ১০ বছর ধরেই কাজ করছেন। করোনাকালীন সময়ে ঈদের দিন তাদের মুখে হাসি ফোঁটাতে কোরবানির জন্য এই ছাগল উপহার দিলেন মিম।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন মিম। সেখানে দেখা যায়, কোরবানির জন্য কেনা ছাগলকে তিনি পাতা খাওয়াচ্ছেন।

ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এই পবিত্র উৎসবে সামিল হতে পেরে সত্যিই খুব ভালো লাগে, যখন দেখি দিন-রাত আমার পরিবারের সেবা করা মানুষগুলোর মুখে হাসি ফোটে।’

এ নায়িকা বলেন, ‘আমাদের বাড়িতে যারা কাজ করেন, তারা প্রত্যেকেই মুসলিম। তারা তো আমাদের পরিবারই অংশ। পূর্ণ আনন্দ নিয়ে তারাও যেন ঈদ উদযাপন করতে পারে, সেজন্যই পশুটি কিনেছি।’

এই পোস্টের পর পরই প্রশংসায় ভাসছেন মিম। অন্য ধর্মীয় রীতি এবং বাড়ির সহযোগীদের আনন্দ-আবেগ নিয়ে মিমের ভাবনা সবার প্রশংসা পাচ্ছে।

ছবিটি পোস্ট দেয়ার পর মাত্র ১৪ ঘণ্টাতেই এক লাখ ৪ হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে। মন্তব্য জমা পড়েছে প্রায় ৬ হাজার!

এমন উদ্যোগের বিষয়ে মিম এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আগে তাদেরকে জামা-কাপড় দিতাম। পরে কোরবানির ঈদ উপলক্ষে ভাবনা আসে তাদের জন্য কোরবানির পশু কিনলে কেমন হয়! এরপর থেকেই এ কাজটা করছি। আসলে তাদের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নিতে ভালো লাগে। মনে প্রশান্তি কাজ করে।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin