রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মা হচ্ছেন সোনম কাপুর?

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৫২৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় ১ বছর লন্ডনে স্বামী আনন্দ আহুজার সঙ্গে সময় কাটিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। অবশেষে গত মঙ্গলবার (২০ জুলাই) দেশে ফেরেন তিনি। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে তার মা হওয়া নিয়ে। আসল ঘটনাটি তার একটি ছবিকে ঘিরে। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে একবছর পর বাবা অনিল কাপুরকে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি সোনম। সেই ভিডিও ও ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওইদিন বিমানবন্দরে নীল স্কার্টের উপর গাঢ় নীল রঙের একটু বড় সাইজের জ্যাকেট পরেছিলেন সোনম। তার এ কাপড়কে কেন্দ্র করেই শুরু হয়ে যায় গুঞ্জন।

মুম্বাইয়ে ফিরে ফের একবার ক্যামেরাবন্দি হলেন সোনম, তাও আবার ফ্লোরার প্রিন্টেড ম্যাক্সি ড্রেসে। ওভারসাইজড পোশাকে গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকার সময় ক্যামেরাবন্দি হন সোনম। আপাতত সোনম দীর্ঘদিন পর ফিরেছেন কাজে, ‘ব্লাইন্ড’ ছবির শুটিং করছেন তিনি। ক্যামেরা দেখলে তার ধারেকাছেও যাচ্ছেন না সোনম।

সোনম কাপুরের ওই ভিডিও ইনস্টাগ্রামে দেখে নেটিজেনরা তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সোনমকে দেখেই নাকি বোঝা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা, এমনটাই উঠে আসে কমেন্ট সেকশনে। যদিও সোনম কাপুরের তরফ থেকে এখনও এসব প্রশ্নের উত্তর আসেনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin