রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ঋতাভরী

  • প্রকাশ সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫০১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এ বছরের শেষে এনগেজমেন্ট এবং আগামী বছরের শেষ দিকে বিয়ে। ডাক্তার-বন্ধু তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন নায়িকা।

ব্যবসায়ী পরিবারের ছেলে তথাগত পেশায় মনোবিদ। তাদের আলাপ অবশ্য খুব বেশি দিনের নয়। তবে দুজনেই সমাজসেবার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে তাদের আলাপ এবং ধীরে ধীরে সম্পর্কের গভীরতা। ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেও তার সম্পর্কের আঁচ কিন্তু সেখানে পাওয়া যায় না।

মার্চ-এপ্রিল নাগাদ বেশ অসুস্থ হয়েছিলেন ঋতাভরী। হাসপাতালেও ভর্তি ছিলেন। এখন অবশ্য তিনি সুস্থ। সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজে ফিরবেন। এর মধ্যেই কৃতীছাত্রী ঋতাভরী ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন।

বিয়ের প্রস্তুতির পাশাপাশি ক্যারিয়ার নিয়েও জোরকদমে এগোচ্ছেন ঋতাভরী। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র সাফল্যের পরে অঙ্কুশের সঙ্গে ‘এফআইআর’ছবিটিতে অভিনয় করেন ঋতাভরী। যেটির শুটিং তিনি শেষ করেন অসুস্থ অবস্থাতেই। ‘থপ্পড়’খ্যাত অভিনেতা পাভেল গুলাটির সঙ্গে মিউজ়িক ভিডিও ‘সাওন’করেছেন। আশার কথা হলো অভিনেত্রী, গায়িকা পরিচয়ের পরে এবার প্রযোজক হিসেবেও নাম লেখাতে চলেছেন ঋতাভরী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin