রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সাইনিং মানি ফেরত দিলেন পূর্ণিমা

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৮৭ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এখন অভিনয় করেন ছোট পর্দায়। মঞ্চে ও টেলিভিশনে মাইক্রোফোন হাতেও দেখা যায় তাঁকে। পূর্ণিমাকে প্রতি ঈদেই একাধিক নাটকে দেখা গেলেও এবারের ঈদুল আজহায় তার ব্যতিক্রম ঘটেছে। কোরবানির ঈদের ৩-৪টি নাটকে কাজ করার কথা ছিল এই অভিনেত্রীর। কিন্তু শেষ পর্যন্ত সেই নাটকগুলো করেননি তিনি।

এমনকি একটি নাটকে অভিনয়ের জন্য অগ্রিম হিসেবে নেয়া সাইনিং মানিও নির্মিতাকে বাসায় ডেকে ফেরত দিয়েছেন। প্রসঙ্গ নিয়ে পূর্ণিমা বলেছেন, ‘জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আমার যুক্তরাষ্ট্রে বেড়াতে যাওয়ার কথা ছিল। আর সে কারণেই ঈদুল আজহায় ৩-৪টি নাটকে কাজ করার কথা থাকলেও তা থেকে সরে আসি।

তিনি বলেন, নাটকগুলোর একটির জন্য সাইনিং মানিও নেয়া ছিল। এমনকি সময় দিতে পারব না দেখে ঈদের সপ্তাহ দুয়েক আগে এক পরিচালককে বাসায় ডেকে সাইনিং মানি ফেরত দিয়ে দেই। বাকিদের কাছেও সরি বলেছি। তবে আমেরিকায় যাওয়ার জন্য নাটক ছাড়লেও বর্তমান করোনা পরিস্থিতির কারণে সেখানে আর যাওয়া হয়নি পূর্ণিমার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin