রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অন্তঃসত্ত্বা প্রেমিকার কতটা খেয়াল রাখছেন যশ?

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫২৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের প্রেমের খবর নতুন কিছু নয়। আগামী সেপ্টেম্বরে মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। যদিও এখনো তার সন্তানের বাবার পরিচয় মেলেনি। নুসরাতের অনাগত সন্তানের বাবা যশ, এমন গুঞ্জনও রয়েছে। অন্তঃসত্ত্বা প্রেমিকার কতটা খেয়াল রাখছেন তিনি?

গেলো বুধবার (৪ আগস্ট) বৃষ্টিভেজা দুপুরে নুসরাতকে নিয়ে লাঞ্চ ডেটে পার্কস্ট্রিটে হাজির যশ। গাড়ি থেকে হাত ধরে নুসরাতকে নামান তিনি। কোনোরকম রাখঢাক না করেই রাস্তা দিয়ে হাতে হাত রেখে হাঁটেন এই প্রেমিক জুটি। অন্তঃসত্ত্বা প্রেমিকার কতটা খেয়াল রাখছেন তা স্পষ্ট বুঝিয়ে দিলেন যশ।

এ সময় নুসরাতের পরনে ছিলো নীল রঙের কুর্তি, চোখে চশমা। একদম মেকআপহীন লুকে দেখা গেছে নায়িকাকে। তার সঙ্গে মিলিয়ে একই রঙের পোশাক পরেছিলেন যশ। তাদের দুজনের মুখেই ছিলো মাস্ক। এরপর পার্কস্ট্রিটের এক নামি রেঁস্তোরায় দুপুরের খাবার সারেন তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন প্রেমিক নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত। তবে দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন তারা। নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এলে নিখিল দাবি করেন এ সন্তানের বাবা তিনি নন। ফলে নেটাগরিকরা ধারণা করেন, এই সন্তানের বাবা অভিনেতা যশ ছাড়া আর কেউ নন। যদিও নুসরাত কিংবা যশ কেউই এই বিষয়ে মুখ খুলেননি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin