রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সমালোচনা সহ্য করেও কথা রাখলেন শুভশ্রী

  • প্রকাশ সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৬১৯ বার দেখা হয়েছে
সমালোচনা সহ্য করেও কথা রাখলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : বিয়ের পর স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন টালিউডের তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গেলো বছরের ১২ সেপ্টেম্বর সন্তান জন্মের পর থেকেই শারীরিক গঠনে পরিবর্তন আসে নায়িকার। তবে তিনি কথা দিয়েছিলেন, নিজেকে আগের রূপে ফিরিয়ে আনবেন। এবার তিনি করে দেখালেন।

মূলত মা হওয়ার পর বেশ মুটিয়ে যান শুভশ্রী। এ কারণে কিছু মানুষের সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। তবে তিনি নিজের লক্ষ্যে অটুট ছিলেন। স্লিম রূপে ফিরে যাওয়ার তাড়া না থাকলেও ধীরে ধীরেই নিজেকে ফিট করে তুলবেন বলে মনঃস্থির করেছিলেন। সেই কথাই প্রমাণ করে দিলেন শুভশ্রী। শুধু তাই নয়, আগের চেয়ে আরও বেশি আবেদনময়ী হয়ে উঠেছেন রাজপত্নী।

শুক্রবার (১৩ আগস্ট) ইনস্টাগ্রামে নতুন দুটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। ছবিতে দেখা যায়- খোলা চুল, ন্যুড মেকআপ আর পরনের মেরুন রঙের ওয়েস্টার্ন পোশাকে বেশ লাস্যময়ী ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন। কমেন্ট বক্সে হাজার হাজার ভক্তরা তার রূপের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘দ্যুতি ছড়াতে ভয় করো না’।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin