রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শ্বশুরবাড়ির এলাকায় পার্ক খুললেন সালমা

  • প্রকাশ সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৫৩২ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা করোনাকালেও গানসহ নানা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কখনো গান, কখনো অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার কাজে ব্যস্ত থাকেন এই সংগীত শিল্পী।

এসব কাজের পাশাপাশি সম্প্রতি তিনি ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি এলাকায় একটি বিনোদন পার্ক প্রতিষ্ঠা করেছেন। যেটি সম্প্রতি উদ্বোধন করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর থেকেই পার্কটির প্রতি বিনোদনপিয়াসীরা ভিড় করছেন। তবে শুধু পার্কেই সীমাবদ্ধ থাকছে না এটি। পর্যায়ক্রমে এটিতে নতুন নতুন রাইড যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন সালমা।

এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকটা হঠাৎ করেই এ কাজটি শুরু করেছিলাম। শুরুতে পরিকল্পনা ছোট থাকলেও এখন সেটি বৃহতের দিকেই যাচ্ছে। তবে ধীরে ধীরেই এটির কলেবর বৃদ্ধি করতে চাই। এদিকে সব সময়ের মতোই গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন তিনি। পর্যায়ক্রমে গানগুলো প্রকাশও হচ্ছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin