রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ভাঙছে প্রিয়াংকার সংসার!

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৭১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এ মাধ্যমেই জীবনের নানান মুহূর্তের ঘটনা ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। তাইতো বিয়ের পরপর স্বামী নিক জোনাসের পদবি জুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বলজ্বল করছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন। উধাও ‘জোনাস’। ফিরে গেলেন সেই পুরনো প্রিয়াঙ্কা চোপড়ায়।

এদিকে হঠাৎ এ পরিবর্তন মেনে নিতে পারছেন না তার ভক্তরা। অনেকেই এ ঘটনাকে সামান্থা ও নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদের সঙ্গে তুলনা করছেন। কারণ, সামান্থা ও নাগা প্রথমে এ পথেই হাঁটছিলেন। তবে কি প্রিয়াঙ্কাও একই পথে হাঁটছেন? এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রিয়াঙ্কা কিংবা নিক।

এদিকে গণমাধ্যমে এ বিষয়ে নানান প্রতিবেদন চোখে পড়ার পর মুখ খুলেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। এ খবরকে ভুয়া দাবি করে তিনি বলেন, ‘ভুয়া তথ্য রটাবেন না। এসব আজগুবি!’

অন্যদিকে মাস কয়েক আগে পরিচালক, প্রযোজক ও অভিনেতা কমল আর খান ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন এ তারকা দম্পতিকে নিয়ে। তার দাবি ছিল, ‘আগামী ১০ বছরের মধ্যে নিক এবং প্রিয়াঙ্কার বিবাহবিচ্ছেদ হতে চলেছে।’ তবে কি তার কথাই সত্য হতে চলেছে? বিষয়টি নিশ্চিত হতে আরও অপেক্ষা করতে হবে নিক-প্রিয়াঙ্কার ভক্তদের।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin