রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৯১৬ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশকিছু ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা মুক্তি পেয়েছে। জাজের হাত ধরে রূপালি জগতে নাম লিখিয়েছেন— বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, রোশান, বিপাশা কবির, জলি, ফারিন, পূজাসহ অনেকে। এবার প্রতিষ্ঠানটির মাধ্যমে নতুন নায়িকা আরিয়ানা আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

আরিয়ানা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন। আরিয়ানার বিশেষ গুণের একটি হচ্ছে, নাচে তিনি দারুণ পারদর্শী। জাজের ‘মোনা’ চলচ্চিত্রের মাধ্যমে আরিয়ানার অভিষেক হতে যাচ্ছে। জাজের মতে, আরিয়ানা যদি নিয়মিত নিজেকে মেইনটেইন করে, বাংলা চলচ্চিত্রে ভালো অবস্থান তৈরি করবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন অসাধারণ শিল্পী পাবে।

এ ব্যাপারে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, আমরা কি ‘জিরো ফিগার’ বা ‘সুন্দর ফিগার’- এর জন্য সবসময় বলিউডের কারিনা, দীপিকা বা শিল্পা শেঠীদের দেখে যাবো? ঢালিউডে কি কেউ আসবে না? অনেকে এখনো বলে, বাংলাদেশের দর্শক ‘জিরো ফিগার’ পছন্দ করে না। কিন্তু, জাজ তা বিশ্বাস করে না। পুরনো দর্শকের কথা জানি না, বর্তমানে দর্শক অনেক বেশি আধুনিক এবং রুচিসম্মত।

এই সময়ের দর্শক যুগের সঙ্গে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। সে কথা মাথায় রেখে, জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সুন্দরী এবং স্লিম ফিগার নায়িকদের পর্দায় হাজির করার চেষ্টা করেছে। জাজের সঙ্গে নিয়মিত কাজ করা নায়িকা বা শিল্পীদের নিয়মিত জিম, ফাইট ও অভিনয় প্রশিক্ষণে অংশ নিতে হয়।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin