বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

১৭ বছর পর একসঙ্গে ‘তেরে নাম’ জুটি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৬৪৭ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডের সালমান খান ও দক্ষিণের মেয়ে ভুমিকা চাওলার ‘তেরে নাম’ ছবিটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। জুটি বেঁধে প্রথম ছবিতেই হিট তারা। কিন্তু ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘তেরে নাম’র পর তাদের একসঙ্গে দেখা যায়নি।

সম্প্রতি তারা আবারও এক হলেন। তবে বড় পর্দায় নয়। বিগ বসের মঞ্চে। সদ্যই শেষ হয়েছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’। এরই মধ্যে রিয়েলিটি শোটির কর্ণধাররা তার পরবর্তী সিজন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অনুষ্ঠানটির পরবর্তী মৌসুমে সালমান খানের সঙ্গে দেখার সম্ভাবনা রয়েছে ভূমিকার।

এরই মধ্যে বিগ বস ১৫- তে ভূমিকার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু করেছেন অনুষ্ঠানটির পরিচালক। ভূমিকাও তাদের ডাকে সাড়া দিয়েছেন। তবে বিগবসের তালিকায় আরও বেশ কয়েকজন নায়িকা থাকায় এখনই ভূমিকার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin