রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শ্রাবন্তীকে নিয়ে যে ইঙ্গিত দিলেন রোশান

  • প্রকাশ সময় শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৯৯ বার দেখা হয়েছে
শ্রাবন্তীর বিরহে দেবদাস হলেন রোশান!

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী কোনো না কোনো কারণে সবসময় সংবাদের শিরোনামেই থাকেন। ক’মাস আগে তৃতীয় সংসার নিয়ে শিরোনামে ছিলেন এই নায়িকা। রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এখনো গুঞ্জনে রয়েছেন তিনি।

এদিকে তৃতীয় স্বামী রোশান সিংকে দেখা গেছে ভিন্ন দৃশ্যে। এক হাতে ফুলের মালা এবং অন্য হাতে মদের বোতল। ইনস্টাগ্রামে তার এমন ছবি স্টোরিতে দেয়ার পরই নানারকম মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। প্রশ্ন উঠা স্বাভাবিক। তবে কী শ্রাবন্তীর বিরহে দেবদাস হলেন তৃতীয় স্বামী রোশান?

টালিপাড়ায় নুসরাত-নিখিল, শ্রাবন্তী-রোশন ও কাঞ্চন-পিংকি এখন আলোচনার মূল বিষয়। নেটিজেনরা এসব বিষয়ে বেশ সক্রিয়। এমনকি তারকাদের প্রাক্তন-বর্তমানের দিকেও নজর থাকে তাদের। এদিকে রোশানও বেশ সক্রিয়। মাঝে মাঝেই বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি।

গত বছরই শ্রাবন্তী-রোশানের ভাঙনের খবর প্রকাশ্যে আসতে থাকে। দুজনেই আলাদা থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে পরোক্ষভাবে কটাক্ষও করেছেন।

এদিকে কদিন আগে জানা যায়, শ্রাবন্তীর সঙ্গে থাকতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশান। রোশন একসঙ্গে থাকতে চাইলেও জানা যায় নতুন প্রেমিকের সঙ্গে ডুবে রয়েছেন শ্রাবন্তী। জানা গেছে তার নতুন প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী।

পেশায় একজন ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একজন আরেকজনকে ফলো করেন তারা। সম্প্রতি শ্রাবন্তীর একটি পোস্টের মাধ্যমে নেটাগরিকদের নজরে আসে অভিরূপ নাগ চৌধুরীর কমেন্ট।

অভিরাগ ও শ্রাবন্তী একই আবাসনের বাসিন্দা। গুঞ্জন রয়েছে প্রেমিকের জন্মদিনে হীরা বসানো একটি প্ল্যাটিনামের আংটি উপহার দিয়েছেন শ্রাবন্তী। আবার সেই ছবি অভিরূপের ফেসবুকেও দেখা গেছে।

ক্যাপশনে তিনি নাম উল্লেখ না করে লিখেছেন, অনেক গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া; ধন্যবাদ। সূত্র : সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin