রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পরীমনিকে সাভার থানায় ডেকেছে পুলিশ

  • প্রকাশ সময় সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫৩৮ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : রাজধানীর বোট ক্লাবে নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্য দিতে পরীমনিকে সাভার থানায় ডাকা হয়েছে। মামলার বাদী হিসেবে সাক্ষ্য দিতে রবিবার বিকাল ৩টার দিকে পরীমনি সাভার থানায় প্রবেশ করেন। এ মামলার দুই আসামি নাসির ও অমি বর্তমানে রিমান্ডে।

সাভার থানা সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পরীমনির মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. কামাল হোসেন। তার কক্ষে পরীমনি অবস্থান করছেন বলে বিকাল ৪টার দিকে জানা যায়।

এদিকে এ মামলার দুই আসামি নাসির ও অমিকে গত ২৩ জুন ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান।

গত ১৩ জুন সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে পরীমনি অভিযোগ করেন— তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। এ অভিযোগ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন।

১৩ জুন রাতে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান, গত ৮ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমিকে সঙ্গে নিয়ে আশুলিয়ার একটি ক্লাবে যান। সেখানে মদ্যপানরত কয়েকজনের সঙ্গে পরীমনির পরিচয় করিয়ে দেন অমি। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তার মুখে পানীয়র গ্লাস চেপে ধরেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করেন।

পর দিন ১৪ জুন সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরীমনি। ওই দিন বিকাল ৩টার দিকে রাজধানীর উত্তরা থেকে নাসির ও অমি এবং তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin