রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ইলিয়াস ভালো হয়ে যাও: সুবাহ

  • প্রকাশ সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৮১৮ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : এসব কাদা ছোড়াছুড়ির মধ্যেই ইলিয়াসের সঙ্গে কথা বলার একটি কল রেকর্ড প্রকাশ করলেন সুবাহ। সেখানে তাদের দু’জনের ব্যক্তিগত কিছু আলাপ শোনা গেছে। সুবাহ ফেসবুকে অডিওটি শেয়ার করে লিখেছেন, ইলিয়াস আর আমার কল রেকর্ড শুনে দেখুন ইলিয়াস কতোটা ভালো মানুষ। কীভাবে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। উল্টো বলছে, আমি নাকি ফাঁসিয়ে বিয়ে করেছি। ছি! ইলিয়াস ভালো হয়ে যাও, বিয়ে পুতুল খেলা না, আর কত মেয়ে নিয়ে খেলবা?

শুক্রবার (৩১ ডিসেম্বর) ইলিয়াসের হোয়াটসঅ্যাপ মেসেজের একটি স্ক্রিনশটও প্রকাশ করেন সুবাহ। সেখানে দেখা গেছে, ক্ষুব্ধ হয়ে গায়ক বিভিন্ন প্রমাণ সামনে আনবেন বলে সুবাহকে হুমকি দিচ্ছেন। এ ছাড়াও বলেছেন, তোমার মতো বউ যেন শত্রুরও না হয়।

এই স্ক্রিনশটের ক্যাপশনে সুবাহ লেখেন, ছি ইলিয়াস হোসাইন ছি! লাইভে আসো, আর এসে আরো কিছু মিথ্যা কথা বলে যাও। চরিত্রহীন বাজে ছেলে। উল্টো আমাকে ব্ল্যাকমেইলিং করছে। যেন আমি এসব প্রকাশ না করি।

উল্লেখ্য, একটি ফেসবুক পেজের ভিডিও সাক্ষাৎকারে সুবাহকে বিয়ে করার পুরো বিষয়টি তুলে ধরেছেন ইলিয়াস। সেখানেই তিনি দাবি করেন, সুবাহ তাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। এর প্রেক্ষিতেই সুবাহ একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, এর আগে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক থাকার সূত্রে আলোচনায় আসেন সুবাহ। তখনও তিনি ফেসবুক লাইভে এসে নানা ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন। যা ব্যাপক সমালোচিত হয়েছিল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin