বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

কল রেকর্ড ও স্ক্রিনশট ভাইরাল, ইলিয়াসকে চরিত্রহীন বললেন সুবাহ

  • প্রকাশ সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৯৬৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস। নানা নাটকীয়তার পর বিয়ের খবর নিশ্চিত করেন ইলিয়াস। এ ঘটনার পর ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন নাজ দাবি করেন—তাদের বিবাহবিচ্ছেদ হয়নি। এবার ইলিয়াসের সঙ্গে কথা বলার একটি কল রেকর্ড প্রকাশ করলেন সুবাহ। সেখানে তাদের দু’জনের ব্যক্তিগত কিছু আলাপ শোনা গেছে।

এছাড়া শুক্রবার ইলিয়াসের হোয়াটসঅ্যাপ মেসেজের একটি স্ক্রিনশটও প্রকাশ করেন সুবাহ। সেখানে দেখা গেছে, ক্ষুব্ধ হয়ে গায়ক বিভিন্ন প্রমাণ সামনে আনবেন বলে সুবাহকে হুমকি দিচ্ছেন। এ ছাড়াও বলেছেন, ‘তোমার মতো বউ যেন শত্রুরও না হয়’।

ফেসবুকে অডিও শেয়ার করে সুবাহ লিখেছেন, ‘ইলিয়াস আর আমার কল রেকর্ড শুনে দেখুন ইলিয়াস কতটা ভালো মানুষ। কীভাবে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। উল্টো বলছে, আমি নাকি ফাঁসিয়ে বিয়ে করেছি। ছি! ইলিয়াস ভালো হয়ে যাও, বিয়ে পুতুল খেলা না, আর কত মেয়ে নিয়ে খেলবা?’

হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটের ক্যাপশনে সুবাহ লেখেন, ‘ছি ইলিয়াস হোসাইন ছি! লাইভে আসো, আর এসে আরও কিছু মিথ্যা কথা বলে যাও। চরিত্রহীন বাজে ছেলে। উল্টো আমাকে ব্ল্যাকমেইলিং করছে। যেন আমি এসব প্রকাশ না করি।’

সম্প্রতি আলোচিত মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসেন। কিন্তু বিয়ের পরপরই ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই সুবাহকে বিয়ে করেছেন তিনি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী।

ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা আগে থেকেই আলোচিত।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin