রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গুঞ্জন হলো সত্যি, বিয়ে করছেন রাকুল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৫০৪ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে গত অক্টোবর মাসে নিজের জন্মদিনে প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। অভিনেতা-প্রডিউসার জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্ক রয়েছে রাকুলের। নতুন খবর হলো, প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে নিজের বিয়ে নিয়ে মুখ খোলেন রাকুল।

বলিউডে এখন বিয়ের মৌসুম, কবে বিয়ে করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর? এমন প্রশ্নে তিনি জানান, যখনই বিয়ে করবেন বাকি সবকিছুর মতোই সে কথাও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করবেন। আপাতত নিজের ক্যারিয়ারেই ফোকাস রাখতে চান নায়িকা। তবে বলিউডে জোর গুঞ্জন, বিয়ের পরিকল্পনা করছেন এই জুটি।

২০২২ সালে রাকুলের দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ১৭ জুন মুক্তি পাবে ডক্টর জি। এতে তার বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। একই বছরের ২৯ জুলাই মুক্তি পাবে থ্যাংক গড। এতে রাকুলের সঙ্গে রয়েছেন অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা।

সম্প্রতি অভিনেত্রীর নতুন সিনেমা ছত্রিওয়ালীর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাকুল। সিনেমায় কনডম পরীক্ষকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin