রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে সুইসাইড নোট

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৯১৫ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : গেল কয়েক মাসে ভারতের শোবিজের বেশ কিছু তারকা আত্মহত্যা করেছেন। সেসব শোকের ছায়া কাটতে না কাটতেই খবর এলো আরেক অভিনেত্রী আত্মহত্যা করেছেন। ভারতের ওডিশার জনপ্রিয় টিভি অভিনেত্রী রাশমিরেখা। ওডিশার ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকায় একটি ভাড়া বাসায় সন্তোষ নামের এক যুবকের সঙ্গে লিভইনে ছিলেন ওই অভিনেত্রী। সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করেছেন অভিনেত্রী। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ ওডিশার ওই অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল সন্তোষ নামের এক যুবকের। তার সঙ্গে সেই ভাড়া বাসায় লিভইনে ছিলেন রাশমিরেখা।

রাশমিরেখার বাবা বলেন, শনিবার আমরা রাশমিরেখাকে বারবার ফোন করি কিন্তু ও ফোন ধরেনি। পরে সন্তোষ আমাদের মৃত্যুর খবর দেয়। আমরা বাড়ির মালিকের কাছ থেকে জেনেছি, স্বামী-স্ত্রী পরিচয়ে ওরা ভাড়া থাকত। এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। অভিনেত্রীর বাবার দাবি, তাদের মেয়ে আত্মহত্যা করেনি। মৃত্যুর পেছনে লিভইন পার্টনার সন্তোষের হাত রয়েছে।

আপাতত রাশমিরেখার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এরই মধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জগতসিংপুর জেলার বাসিন্দা রশমিরেখা। ওডিশা টেলিভিশন শো ‘কেমিটি কাহিবি কাহা’-তে অভিনয়ের সুবাদে রাতারাতি লাইমলাইটে চলে এসেছিলেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin